বৃষ্টি উপেক্ষা করে মাদারীপুরে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য তারা হাতে ফুল, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন। ....
